পটুয়াখালীর দুমকিতে পাওনা টাকা আদায়ের অজুহাতে এক কৃষকের গোয়ালঘর থেকে দুটি গরু ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা জলিল প্যাদার বিরুদ্ধে।শুক্রবার বিকালে উপজেলার মুরাদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কৃষক আব্দুল বারেক মজুমদারের গরু জোরপূর্বক নিয়ে যান তিনি। পরে ইউপি চেয়ারম্যানের কাছে অভিযোগ করলে বৈঠক বসে। বৈঠকে জলিল প্যাদা দাবি করেন,বারেকের ছেলে আমিনুলের কাছে তার ভাই টাকা পাবে,সেই পাওনা আদায় করতেই গরু নেওয়া হয়েছে।তবে তিনি কোনো প্রমাণপত্র দেখাতে পারেননি।কৃষক বারেক অভিযোগ করেন,তাকে দুর্বল ভেবে ছেলের পাওনার অজুহাতে তার গরু ছিনিয়ে নেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান জানান,বিষয়টি আদালতে মামলা চলমান বলে দাবি করেছেন অভিযুক্ত।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।