গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বিসিএস (গণপূর্ত) ক্যাডারের খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুল–কে বদলি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসন শাখা-৭ থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, খুলনা গণপূর্ত সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) আহমেদ আনোয়ারুল নজরুল–কে বদলি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে (সিডিএ) প্রধান প্রকৌশলী হিসেবে প্রেষণে পাঠানো হয়েছে।
দীর্ঘদিন সিডিএর প্রধান প্রকৌশলী পদটি খালি। এই পদে প্রায় সাড়ে ৬ বছর ধরে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন কাজী হাসান বিন শামস।
দীর্ঘদিন পর অবশেষে তাকে সরানো হলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বহুল আলোচিত ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীর পদ থেকে।
প্রধান প্রকৌশলীর পদ পেতে অভিনব জালিয়াতি শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরপরই প্রধান প্রকৌশলী পদে আসছেন নতুন কর্মকর্তা।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।