ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার ড্রাইভওয়ের উপরের ছাদের বেশ কয়েকটি কানেক্টিং বিম। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও খসে পড়েছে বিমের পলেস্তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্পে টার্মিনালের দ্বিতীয় তলার পাঁচ ও ছয় নম্বর ডিপার্চার গেটের উপরের ছাদের পাঁচটি কানেক্টিং বিমে ফাটল দেখা গেছে। এসব বিমের ফাটলের জায়গা থেকে পলেস্তারা খসে পড়েছে।
ঘটনার পরপরই বিমানবন্দর কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত অংশ ঘিরে ফেলে এবং ঝুঁকিপূর্ণ পলেস্তারা অপসারণের কাজ শুরু করে।
এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছেন সিভিলিবেশনের কর্মচারীরা।
তার জানায়, ক্ষতিগ্রস্ত বিম থেকে পলেস্তারা খসে পড়ে জনসাধারণ আহত হতে পারে সে ভাবনায় ঝুঁকিপূর্ণ পলেস্তারা সরিয়ে ফেলা হয়েছে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।