ভূমিকম্পের সর্বশেষ খবর
➤আরমানিটোলা কসাইটুলি ৮ তলা ভবন ধসে পড়ার খবর পাওয়া যায়। সদরঘাট ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট সেখানে গমন করে। ভবনের কোন ক্ষতি সাধন হয়নি। পলেস্তারার কিছু আলগা অংশ ও কিছু ইট খসে পড়েছিলো। ফায়ার সার্ভিস যাওয়ার পরে কোন হতাহত পাইনি।
➤দিয়বাড়িতে ফ্লাইওভারের রেলিং ভেঙে আহত ৫
➤খিলগাঁও নির্মাণাধীন ভবন থেকে পার্শ্ববর্তী দোতলা একটি ভবনে একটি ইট পড়ে একজন আহত। স্থানীয় লোকজন কর্তৃক তাকে হাসপাতালে নেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের কোন কাজ করতে হয়নি।
➤বারিধারা ব্লক-এফ, রোড-৫ এ একটি বাসা বাড়িতে আগুনের সংবাদ পাওয়া গেছে। বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট অগ্নিনির্বাপনে কাজ করছে।আগুনটি ভূমিকম্পের জন্য কিনা তা জানা যায়নি।
➤সূত্রাপুর স্বামীবাগ আট তলা একটি ভবন অন্য একটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। সূত্রাপুর স্টেশন ঘটনাস্থলে গেছে।
➤প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোন ক্ষয়ক্ষতি নাই।
➤কলাবাগানের আবেদখালী রোড একটি ৭ তলা ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে ১টি ইউনিট ঘটনাস্থলে গমন করেছে। এখনো হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ভবন ঠিক আছে, লোকজন আতঙ্কিত হয়ে ফোন করেছিল।
➤ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ভবনে ফাটল।
➤ ডেমরার আমান সিটিতে একটি ভবন হেলে পরেছে।
➤বংশালে ভবন ধ্বসের ঘটনা ঘটেছে।
➤মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি বাসা বাড়িতে আগুন। গজারিয়া ফায়ার স্টেশন থেকে ২টি ইউনিট গমন করেছে।












