বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক হলেন শিক্ষা ক্যাডারের ১৮৭০ কর্মকর্তা

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৬১ Time View
Update : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের ১ হাজার ৮৭০ কর্মকর্তা।

বুধবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের সরকারি কলেজ–১ শাখার উপসচিব মো. আব্দুল কুদ্দুস এ আদেশে সই করেছেন।

এতে বলা হয়, জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডের (টাকা ৩৫,৫০০–৬৭,০১০) প্রভাষক পর্যায়ের কর্মকর্তা‌দের সহকারী অধ্যাপক পদে পদোন্নতি দিয়ে স্ব স্ব কলেজ ও দপ্তরে ইনসিটু পদায়ন করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে যোগ দিয়ে পূর্ববর্তী পদের দায়িত্ব পালন করতে হবে। এ ছাড়া কর্মকর্তাদের বিমুক্তি ও যোগদান–সংক্রান্ত সব কার্যক্রম অধিদপ্তর কর্তৃক নির্ধারিত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন করতে হবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ইনসিটু বা সংযুক্ত সহকারী অধ্যাপকরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিবর্তে নিজেদের কর্মস্থলের নির্ধারিত হারে বেতন–ভাতাদি পাবেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর