বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বিয়ের ১ মাসের মাথায় স্ত্রীর ক্যান্সার;বাঁচাতে লড়ছেন স্বামী

।।আজ সারাদিন ডেস্ক।। / ৬৩ Time View
Update : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

চলতি বছরের জানুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন ডা. সামরিনা আলম তানহা ও নির্মাতা সোহেল রহমান। কিন্তু সুখের সংসার গড়ে তোলার আগেই যেন আকাশ ভেঙে পড়ে তাদের ঘরে।

বিয়ের এক মাস যেতে না যেতেই ডা. সামরিনা আলম তানহার ক্যান্সার ধরা পড়ে। এরপর থেকেই এই রোগটির সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। এই যুদ্ধে তাকে সঙ্গ দিচ্ছেন তার স্বামী চলচ্চিত্র নির্মাতা সোহেল রহমান। কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন তিনি।

সোহেল রহমান বলেন, চলতি বছরের জানুয়ারিতে আমাদের বিয়ে হয়। এর পরের মাসেই তানহার জটিল স্টোমাক ক্যান্সার (সিগ্নেট রিংসেল গেস্ট্রিক কারসিনোমা) ধরা পড়ে। রোগটি এখন চতুর্থ স্টেজে রয়েছে। এ পর্যন্ত ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে। এখন ঋণ করে খরচ চালাতে হচ্ছে।

তিনি আরও বলেন, চিকিৎসকরা তানহাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। তুরস্কের আনাদুলো মেডিকেল সেন্টারের সঙ্গে কথা হয়েছে। সেখানে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে সেখানে চিকিৎসা চালাতে প্রায় ৭৫ লাখ টাকার মতো

বিজ্ঞাপন

খরচ হবে। যা এখন আমার পক্ষে বহণ করা অসম্ভব। তাই সমাজের বিবেকবানদের সহায়তা কামনা করছি।

প্রসঙ্গত, গত দুই বছরে জার্মান প্রবাসী নির্মাতা সোহেল প্রথমে তার বড় বোন এবং পরে মাকে হারান। সোহেলের মতো ড. সামরিনা তানহারও বাবা-মা নেই। ক্যান্সার ধরা পড়লে সোহেল বিদেশের ক্যারিয়ার জলাঞ্জলি দিয়ে ফ্লাইট ক্যানসেল করে দেশেই থেকে যান স্ত্রীর চিকিৎসার জন্য।

ডা. তানহাকে সহায়তা পাঠাতে যোগাযোগে সোহেল রহমান ০১৭৪৪৫০২৫৪১


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর