মানবতা-বিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনাল। মৃত্যুদণ্ডের সাজা শোনানোর সঙ্গে সঙ্গে তাঁকে ফেরত চেয়ে ভারতকে চিঠিও দিয়েছে বাংলাদেশ। এটা ঢাকার 'অভ্যন্তরীণ বিষয়' বলে উল্লেখ করে কোনও প্রতিক্রিয়া দিল না চিন। এ বিষয়ে জানতে চাওয়া হলে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, "এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। চিন বাংলাদেশের মানুষের প্রতি সু-প্রতিবেশীসুলভ আচরণ এবং বন্ধুত্বের নীতিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আন্তরিকভাবে আশা করি যে বাংলাদেশ সংহতি, স্থিতিশীলতা এবং উন্নয়ন অর্জন করবে।"
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।