বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

।।আজ সারাদিন ডেস্ক।। / ৫৮ Time View
Update : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দোয়েল চত্ত্বর হয়ে শিক্ষা ভবনমুখী রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) বেলা ১১টা থেকে ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে।

রায় ঘোষণার পুরো প্রক্রিয়া সরাসরি সম্প্রচার করবে বিটিভি, ট্রাইব্যুনালের ফেসবুক পেজ এবং ঢাকার বিভিন্নস্থানে স্থাপন করা বড় পর্দায়।

রায়কে ঘিরে দোয়েল চত্ত্বর হয়ে শিক্ষা ভবনমুখী সড়কটি বন্ধ ঘোষণা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিকল্প পথ ব্যবহার করতে নগরবাসীকে অনুরোধ করা হয়েছে। এ ছাড়া ট্রাইব্যুনাল এলাকাজুড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

রায়কে ঘিরে রাজধানীর বিভিন্ন স্থানে জনসমাগম হতে পারে- এমন আশঙ্কায় নেওয়া হয়েছে এ সতর্কতামূলক ব্যবস্থা।

এদিকে সোমবার ভোর থেকেই দেখা যায় ট্রাইব্যুনালের সামনের পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। মাজার গেটের সামনে সেনাবাহিনীকে অবস্থান নিতে দেখা যায়। আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ও ভেতরে পুলিশের আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর