পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নুরুল ইসলাম মনজুর ফাউন্ডেশনের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলার আকলম মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ ক্যাম্পের উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পিরোজপুর-২ (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আহম্মদ সোহেল মনজুর সুমন।
উপজেলার আকলম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেছারাবাদ পৌর বিএনপি’র সভাপতি আলহাজ্ব কাজী কামাল হোসেন,সাধারণ সম্পাদক মইনুল হাসান সহ বিএনপির অন্যান্য নেতাকর্মী,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি,বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এই চক্ষু চিকিৎসা ক্যাম্পে বিদ্যালয় সকল শিক্ষার্থীদের চোখের নানা সমস্যা পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজন অনুযায়ী চশমা,ঔষধ ও চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
আয়োজকরা জানান,পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের চিকিৎসা সেবা ফাউন্ডেশনের একটি নিয়মিত উদ্যোগ। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।