বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শীতের শুরুতেই এলার্জি সমস্যা ঠেকাতে কার্যকর ৫ উপায়

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৯৪ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

শীত দোরগোড়ায় কড়া নাড়ছে। এখন থেকেই সর্দি-কাশি ও অ্যালার্জির সমস্যায় অনেকেই ভুগতে শুরু করেছেন! শীত এলেই বেড়ে যায় অ্যালার্জির সমস্যা। এ সময় বৃষ্টি না হওয়ায় ধুলাবালি ও বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। এর ফলে ত্বকে অ্যালার্জি সমস্যা দেখা দেয়।

শীতকালীন এলার্জির কোন কোন উপসর্গ দেখা দিতে পারে?

ঘন ঘন হাঁচি, গলা খুসখুস করা, নাক দিয়ে জল পড়া, কানে অস্বস্তি, চোখে জ্বালা, নাক বন্ধ হয়ে যাওয়া— এসবই শীতকালীন এলার্জির লক্ষণ হতে পারে। অনেক ক্ষেত্রে জ্বর ও ত্বকে সংক্রমণ দেখা দিলেও সতর্ক হওয়া জরুরি।

 

এলার্জি ঠেকাতে যেসব নিয়ম মানা জরুরি :

১) উলের পোশাক রোদে দিন

আলমারি থেকে বের করা সোয়েটার বা চাদর ব্যবহার করার আগে রোদে শুকিয়ে নিন। এলার্জিপ্রবণদের জন্য এটি বিশেষভাবে প্রয়োজনীয়।

২) ঘর খোলামেলা রাখুন

যতটা সম্ভব ঘরে রোদ ঢোকার ব্যবস্থা করুন। কার্পেট, পোষ্যের লোম এবং বন্ধ ঘরে জমে থাকা ধুলোকণা থেকেও এলার্জি হতে পারে। তাই ঘর পরিষ্কার ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি।

৩) পোকামাকড়ের উপদ্রব দূর করুন

রান্নাঘর বা বাথরুমের পাইপে লিক থাকলে দ্রুত মেরামত করুন। পোকামাকড় বাড়লে এলার্জি বাড়তে পারে, তাই নিয়মিত ঘর পরিষ্কার রাখুন।

৪) ধুলোমুক্ত পরিবেশ বজায় রাখুন

বিছানার চাদর, বালিশের কভার নিয়মিত পরিবর্তন করুন। ঘরের প্রতিটি কোণ পরিষ্কার রাখুন যাতে ধুলো জমতে না পারে।

৫) বাইরে বের হলে মাস্ক ব্যবহার করুন

বাতাসে থাকা ধুলো ও অ্যালার্জেন থেকে রক্ষা পেতে মাস্ক হতে পারে সবচেয়ে কার্যকর সুরক্ষা।

 

শীতের শুরুতেই সামান্য সতর্কতা আপনাকে এলার্জির ঝামেলা থেকে অনেকটাই দূরে রাখতে পারে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর