বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

গাজীপুরে যাত্রীবাহী চলন্ত বাসে হঠাৎ আগুন

Reporter Name / ৯৭ Time View
Update : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

গাজীপুরে যাত্রীবাহী একটি চলন্ত বাসে হঠাৎ আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

শনিবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মহানগরীর গাছা থানার হারিকেন এলাকায় এ ঘটনা ঘটে। 

গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইকবাল হাসান বলেন, ‌‌খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে বাসটির প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।

প্রতক্ষ্যদর্শী বাবুল হোসেন বলেন, আমিসহ প্রায় ১০-১২ জন লোক বাসটির পাশেই দাঁড়ানো ছিলাম। হঠাৎ দেখি ইঞ্জিনে আগুন লেগেছে। বাসের ভেতরে ১০ জনের মতো যাত্রী ছিলেন। তারা দ্রুত নেমে যান। পরে ফয়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম বলেন, বাসটি গাজীপুর থেকে ঢাকায় যাচ্ছিলো। পথে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন লেগে প্রায় ৮০ শতাংশ পুড়ে যায়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর