চট্টগ্রামের সীতাকুণ্ডে মানসিক ভারসাম্যহীন যুবক বেলাল হোসেনকে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় যুবদল নেতা মো.সুমনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার রাতে মীরেরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নিহত বেলাল স্থানীয়ভাবে চুরি, ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিবাদ করতেন বলে দাবি করেছেন তার স্বজন ও এলাকাবাসী। তারা জানান, এ কারণে তিনি দীর্ঘদিন ধরে সুমনের বাহিনীর বিরাগভাজন ছিলেন। গত রোববার গভীর রাতে গাছের টুকরো দিয়ে পিটিয়ে বেলালকে হত্যা করা হয়। এ ঘটনায় তার মামাতো ভাই অজ্ঞাতনামা আসামি দিয়ে মামলা করেন। পুলিশ জানিয়েছে,সুমনকে সন্দেহভাজন আসামি হিসেবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।