বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

আগে নিজের দিকে তাকান,দেখুন আপনি দেখতে কীরকম?

।।নুসরাত সেজুতি।। / ৮১ Time View
Update : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ইদানীং কোনো মেয়ে যদি এসে সোশ্যাল প্লাটফর্মে জানায়,তার স্বামী পরকীয়ায় লিপ্ত,কিছু হাহা রিয়্যাক্ট মাস্ট বি থাকবেই।আর সেখানকার কমেন্ট সেকশান যদি কোনো সুস্থ মানুষও দেখে আই থিংক মূহুর্তের মাঝে সে অসুস্থ হয়ে যাবে। এই যেমন শাকীরা,ওনার একেকটা পোস্টে অধিকাংশ মেয়েদের মন্তব্য :
“ এত পড়াশোনা করে কী হইল? জামাই আটকাতে পারলেন না। এর চেয়ে যদি রূপের যত্ন নিতেন,আজ এই দিন দেখতে হতো না।”
আর অধিকাংশ ছেলের মন্তব্য:
“ আপনি আমার বউ হলে আমিও ছেড়ে দিতাম। ওনার অন্যায় কিছু দেখি না। এই চেহারা নিয়ে জামাই রাখা যায় না।”
মানে এদের মতো বিকৃত মানুষ কেন জন্মায় আমি জানি না। যারা মানুষের গায়ের রং,চেহারা,দাঁত কিংবা কোনো একটা কমতি নিয়ে এভাবে কটু কথা বলে নিজেদের কুল মনে করে,সত্যি বলতে আমার তাদেরকে একরকম অমানুষ মনে হয়। মনে হয় পৃথিবীতে এরা না থাকলে,পৃথিবী আরো সুন্দর হতো!
দ্বিতীয় কথা হলো, একটা মানুষ তার রূপ,সৌন্দর্য নিজে বানায়নি। আল্লাহ তাকে যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই দুনিয়াতে আসা। যদি নিজের সৌন্দর্য মানুষের নিজের হাতে থাকতো,তাহলে সে নিজেকে পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে তৈরি করতো নিশ্চয়ই? আচ্ছা যারা এ ধরণের কথাবার্তা বলেন,আপনারা বুঝি নিজেদের কে নিজেরা সৃষ্টি করেছেন? আল্লাহর সৃষ্টি নিয়ে ব্যঙ্গ করা কত বড়ো ভয়ানক অপরাধ আপনি জানেন? আগে নিজের দিকে তাকান,দেখুন আপনি দেখতে কীরকম। ধবধবে সাদা গায়ের রং যদি থাকেও,এসব দীর্ঘস্থায়ী নয়। কোনো না কোনো ছুঁতোয় আপনার সব সৌন্দর্য আল্লাহ চাইলে মূহুর্তের মাঝে ফিকে করতে পারেন। আজ আপনি দেখতে সুন্দর বলে অহংকার করবেন না,কাল কুৎসিত হওয়া অসম্ভব কিছু না।
তবে আমি দেখেছি একজন চাপা গায়ের রং নিয়ে জন্মানো মানুষকে সব থেকে বেশি হেয় করে আরেকজন চাপা রঙের মানুষ। আরে ভাই সবাই মুখে ক্রিম মেখে সাদা হওয়ার চিন্তায় থাকে না। অনেকের এম্বিশান থাকে,নির্দিষ্ট একটা গ্যোল থাকে। তারা লাইফে নিজের পরিচয় বানাতে চায়। দুই জিবি নেট ফোনে ভরে কাউকে কটু কথা লিখে কমেন্ট করা খুব সহজ আপনার জন্যে,কিন্তু তার পজিশানে নিজেকে নিয়ে যাওয়া ততটাই কঠিন। আপনি আপনার জীবনে কিছু এচিভ করতে পারলেন না দেখে অন্যের ওপরে এসে ফ্রাস্ট্রেশন ঝারছেন। তাকে নিয়ে জ্বলছেন,জ্বলুন…হিংসার পরিনতি কিন্তু ভয়ানক।

আর এসব নিয়ে তো ছেলেদের উদ্দেশ্যে আমার কিছু বলারই নাই। তারা একেকজন মগা মার্কা চেহারা নিয়ে নিজেদের সোলেমান খান ভেবে মগডালে বসে পান চাবায়। আহা,আমি যত বড়ো ভোদাই দেখতে হই না কেন,ভাই বউ কিন্তু পরী লাগবে পরী।

[ শাকিরা সম্ভবত বিধর্মী বিয়ে করেছিলেন, এবং স্বামী ইসলামও গ্রহণ করেনি এই ব্যাপারটা ওনার একটা চূড়ান্ত রকমের ভুল হয়েছে। কিন্তু ভাই কোনো মুসলিম ছেলেকে বিয়ে করে,প্রতারিত হওয়ার পর কোনো মেয়ে এসে যদি ঠিক এভাবে কমপ্লেইন করে,তখনো সমাজ থেকে ওপরের কথাগুলো তাকে শুনতেই হয়!
তাই আমি ধর্মীয় ইস্যু বাদ দিয়ে শুধু রূপের ব্যাপারটা নিয়ে বললাম। ]


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর