নীলফামারী ডিমলায় ঘুস নেওয়ার অভিযোগে উপজেলা ভূমি কার্যালয়ের এক নারী কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সম্প্রতি তার ঘুস গ্রহণের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হওয়ার পর এই ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বিষয়টি নিশ্চিত করছেন। এর আগে বুধবার বিকেলে জেলা প্রশাসকের স্বাক্ষরিত এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত ওই নারী কর্মচারী হলেন- হাসফিয়া আক্তার বানু চৌধুরী। তিনি ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত ছিলেন।
আদেশে বলা হয়,হাসফিয়া আক্তার বানু চৌধুরী বর্তমানে ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়ন ভূমি কার্যালয়ে জারিকারক হিসেবে কর্মরত আছেন। এর আগে তিনি নীলফামারী সদর উপজেলা ভূমি অফিসে ছিলেন। সম্প্রতি তার বিরুদ্ধে জমির নামজারি সংক্রান্ত কাজে ঘুস নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার হয়। ভিডিওটি প্রচারের পর সরকারি কর্মকর্তা-কর্মচারীর শৃঙ্খলা ও আপিল বিধিমালা অনুযায়ী অভিযোগের তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্ত চলাকালীন সময়ের জন্য তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।
এ ব্যাপারে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন,তার বিরুদ্ধে তদন্ত চলছে। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্তে প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।