বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

১৩ নভেম্বরের ‘লকডাউন’ ঘিরে জনমনে আতঙ্ক

।।আজ সারাদিন ডেস্ক।। / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

চলতি সপ্তাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ককটেল নিক্ষেপ করা হয়েছে স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠানে। এসব ঘটনায় চাকরিজীবী, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ীসহ সাধারণ নাগরিকদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগ। এ কর্মসূচি কেন্দ্র করে এ ধরনের ঘটনা ঘটছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্র জানায়, বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। কে বা কারা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে সেটা জানা যায়নি। গাজীপুরে আলাদা তিন স্থানে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত থেকে বুধবার ভোর পর্যন্ত জেলার শ্রীপুর, মহানগরীর ভোগড়া বাইপাস ও চক্রবর্তী এলাকায় এসব অগ্নিসংযোগ করা হয়। তিনটি ঘটনায় বাসগুলো পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে মঙ্গলবার ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দিলে চালক নিহত হন। গত দু-তিনদিনে ঢাকায় বেশ কয়েকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাজনৈতিক কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছে ককটেল।

এসব ঘটনায় দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা। তারা সতর্ক করে বলেন, সহিংসতা অব্যাহত থাকলে দেশে অস্থিতিশীলতা বাড়বে, ব্যবসা-বাণিজ্য ব্যাহত হবে এবং সাধারণ মানুষের জীবন-জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
রাজনৈতিক সহিংসতা এখন নগরবাসীর জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং এটি আমাদের নিরাপত্তার জন্য হুমকি। আমরা চাই আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক এবং দ্রুত এ সংকটের সমাধান আসুক।- স্কুলশিক্ষার্থীর অভিভাবক ফারুক সোবহান
সহিংস কর্মকাণ্ড বন্ধে দৃঢ় প্রতিশ্রুতি, নাগরিকদের নিরাপদ চলাচল ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন তারা।

মিরপুরে শতাব্দী পরিবহনের বাসে আগুন
‘আমি একজন বাসচালক, রাজনীতি সম্পর্কে তেমন কিছু জানি না, আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডেও অংশ নিইনি।’ বলেন রাজধানীর সোহেল নামে এক বাসচালক।
‘দৈনিক আয়ে আমার পরিবার চলে, কিন্তু সাম্প্রতিক অগ্নিসন্ত্রাসের ঘটনাগুলো আমাকে ভীষণ ভীত করে তুলেছে। আমি আহত হলে বা মারা গেলে আমার সন্তান ও পরিবারের দায়িত্ব কে নেবে?’ প্রশ্ন রাখেন তিনি।

সোহেল বলেন, ‘একজন সাধারণ মানুষ হিসেবে আমার দাবি—সব রাজনৈতিক দল যেন সহিংসতা পরিহার করে। সরকারকেও কঠোর পদক্ষেপ নিতে হবে, যেন এ ধরনের সহিংস রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয় এবং সাধারণ মানুষের জীবন নিরাপদ থাকে।’
বুধবার (১২ নভেম্বর) ঢাকার বিভিন্ন এলাকার রাস্তাঘাটও তুলনামূলক ফাঁকা দেখা গেছে। রাস্তায় ব্যক্তিগত গাড়িও কম।

চলমান সহিংস পরিস্থিতিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের মধ্যেও গভীর উদ্বেগ দেখা দিয়েছে। অনেকেই জানিয়েছেন, নিরাপত্তাহীনতার আশঙ্কায় তারা সন্তানদের আপাতত শিক্ষাপ্রতিষ্ঠানে না পাঠানোর কথা ভাবছেন। তারা সরকার ও সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন—সহিংসতা বন্ধ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে।
অবশ্যই আমরা শঙ্কিত। তবে আমরা মনে করি না এটি বড় আকারের কোনো সমস্যা হবে। আমরা আশাবাদী যে সরকার এটি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে। আমরা কিছুটা কাজও করছি।- বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর