বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার

।।মোঃ তরিকুল ইসলাম।। / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

পিরোজপুরের ইন্দুরকানীতে পাওনাদারের বাড়ী থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার বালিপাড়া ইউনিয়নের সাঈদখালী গ্রামে।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সাঈদখালী গ্রামের খালেক শেখের বাড়ী থেকে মিজান হোসেন (৪০) এর মৃত দেহ উদ্ধার করে ইন্দুরকানী থানা পুলিশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত মিজান হোসেন দীর্ঘদিন যাবৎ রাজমিস্ত্রীর কাজ করতেন। অবসর সময়ে স্থানীয় জেলেদের সাথে গভীর সমুদ্রে মাছ শিকারে যেতেন। সেই সুবাদে ট্রলারের মালিক আঃ খালেক শেখের ছেলে মহারাজের নিকট থেকে অগ্রিম বাবদ প্রায় ৪ মাস আগে ৫ হাজার টাকা নেয়। টাকা নেওয়ার পর থেকে তিনি বাড়ী থেকে উধাও। মঙ্গলবার (১১ নভেম্বর) শাশুরীর মৃত্যুর সংবাদে মিজান হোসেন বাড়ীতে আসলে ট্রলারের মালিক মহারাজ কালাইয়া আবাসন এর নিজ ঘর থেকে মিজানকে মহারাজ ও শাহীনের নেতৃত্বে ৪/৫ জন লোক মটর সাইকেল নিয়ে মহারাজের বাড়ীতে আটকিয়ে রাখে।

মহারাজের মা নেহেরুন বেগম জানান, আমি বাড়ীতে ছিলাম না। বুধবার বিকেলে বাড়ীতে ফিরে এসে ঘটনাটি শুনতে পেয়ে ঘরের দোতলায় তাকে দেখতে গেলে অচেতন অবস্থায় দেখতে পাই। পরে স্থানীয় ফরিদ, জামালসহ কয়েকজনকে ডাকলে তারা এসে তাকে মৃত্যু অবস্থায় পায়। পরে আমরা ইন্দুরকানী থানায় সংবাদ দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

বাড়ীতে থাকা মহারাজের স্ত্রী জানান, আমি ছাড়া বাড়ীতে অন্য কেহই ছিলো না। মিজান হোসেন আমাদের বাড়ীতে আসার পরে কয়েকবার বমি করেছেন। তিনি শারীরিক ভাবে অসুস্থ থাকায় তাকে বিশ্রামের জন্য দোতলায় থাকতে দেওয়া হয়।

ইন্দুরকানী থানার এসআই প্রশান্ত বালা আজ সারাদিনকে বলেন, ঘটনাটি শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে লাশ উদ্ধার করি। এ বিষয়ে তদন্ত চলছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর