বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সেনাবাহিনীর পোশাক পরে নারী কণ্ঠে প্রতারণা, র‍্যাবের হাতে ধরা

।।মোঃ তরিকুল ইসলাম।। / ১১০ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

সেনাসহ বিভিন্ন বাহিনীর পোশাক পরে নারী কণ্ঠ নকল করে অনলাইনে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন রংপুরের পীরগাছার অভিরাম এলাকার নাজমুল হাসান জিম।

অবশেষে র‌্যাব-১৩ এর হাতে গ্রেফতার হলেন তিনি। পাওয়া গেছে নকল এনআইডি ও মেকাপ সরঞ্জাম। উদ্ধার করা হয়েছে মেয়েদের পরচুলা।

বুধবার সন্ধায় এক ব্রিফিংয়ে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী এসব তথ্য জানান। এর আগে পীরগাছার অবিরাম এলাকা থেকে র‍্যাব তাকে গ্রেফতার করে। নাজমুল ওই এলাকার সাজ্জাদ হোসেনের পুত্র।

নাজমূলের কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সেনাবাহিনী, নৌবাহিনীসহ বিভিন্ন বাহিনীর ইউনিফর্ম, কম্ব্যাট ড্রেস, গেঞ্জি , ফিল্ডক্যাপ, টাওয়াল, ট্রাউজার ও নেমপ্লেট।

র‍্যাব জানায়, নাজমুল নিজেকে বিভিন্ন বাহিনীর পরিচয় দিয়ে অনলাইনে জমিবিক্রিসহ বিভিন্নভাবে লাখলাখ টাকার প্রতারণা করতেন। এ কাজে তিনি কণ্ঠ নকল করে মাথায় পরচুলা ব্যবহার এবং মেকআপ করে কখনও নিজেকে নারী হিসেবে পরিচয় দিতেন। কণ্ঠ নকল করে কথাও বলেতেন। সখ্যতা গড়ে তুলতেন। পরে ব্ল্যাকমেইলিং করেও টাকা হাতিয়ে নিতেন।

সম্প্রতি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার কুমুদী ইউনিয়নের সাওয়াল দিয়া কারার বাড়ি এলাকার মৃত যসীমউদ্দীনের ছেলে রফিকুল ইসলামের কাছে রাজশাহীতে ১০ কাঠা জমির শেয়ার বিক্রি বাবদ ২৭ লাখ ২৬ হাজার টাকা হাতিয়ে নেন। পরে তিনি প্রতারণা বুঝতে পারলে মামলা করেন। ওই মামলায় ছায়া তদন্তে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে র‌্যাব-১৩ গ্রেফতার করে।

তাকে পীরগাছা থানায় হস্তান্তর করেছে র‌্যাব। র‍্যাব জানায়, একটি সংঘবদ্ধ চক্র এই কাজে জড়িত। যে চক্রের লিড দিতো নাজমুল।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর