বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ঢাকাবাসীকে বাসায় থাকতে বলে কি বার্তা দিলেন আশরাফ?

।।আজ সারাদিন ডেস্ক।। / ১০১ Time View
Update : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আশরাফুর রহমান ঢাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়ে বললেন

ঢাকাবাসী,
বাসায় থাকুন।
বাচ্চাদের স্কুলে পাঠাবেন না।
দোকানপাট বন্ধ রাখুন,
গাড়ি রাস্তায় বের করবেন না।
অফিস আদালত বয়কট করুন।
নিরাপত্তা সবার আগে।
অবৈধ সরকার আগুন সন্ত্রাস, ছাত্র-ছাত্রীদের উপর দূর্ঘটনা ঘটিয়ে আওয়ামী লীগ এর উপর দায় দিয়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায়।

ইতিমধ্যেই ঢাকাসহ এর আশেপাশের এলাকায় অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে।

এদিকে আওয়ামী লীগ ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নামে যাতে কোন ধরনের ধ্বংসাত্মক কর্মকান্ড চালাতে না পারে সেজন্য রাজধানীর উত্তরার ২১ টি পয়েন্টে অবস্থান নিয়েছে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। তারা বুধবার (১২ নভেম্বর) রাত ৮টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত এ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনা পাহারা দিবেন।

আবার এদিকে বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মালিবাগ মোড় থেকে বাংলামোটর মোড় পর্যন্ত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেছেন, আওয়ামী মাফিয়া দলকে প্রতিহত করতে আমরা বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাজপথে থাকবো।

এদিকে আইনশৃঙ্খলা বাহিনী ঢাকার প্রতিটি স্থানে সতর্ক অবস্থানে আছে।

পরিস্থিতি ক্রমান্বয়ে সংঘাতের দিকে যাচ্ছে।

তাই ঢাকাবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন আশরাফুর রহমান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর