সোমবার (১০ নভেম্বর) রাতে অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষক সংগঠনের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠকে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’ ও ‘প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’-এর নেতারা অংশ নেন। সেখানে শিক্ষকদের তিন দফা দাবির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় শিক্ষক নেতাদের দাবিগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এ আশ্বাসের ভিত্তিতে শিক্ষক নেতারা আন্দোলন স্থগিতের ঘোষণা দেন।
বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
শিক্ষকদের তিন দফা দাবি হলো—
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন প্রদান
২. উচ্চতর গ্রেডের জটিলতার স্থায়ী সমাধান
৩. সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।