বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ঘুমন্ত পিতাকে কোদালের কোপে হত্যা করলো ছেলে

।।মোঃ তরিকুল ইসলাম।। / ১৩৯ Time View
Update : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে ঘুমন্ত অবস্থায় বাবাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে শিবচর উপজেলার বাঁশাকান্দি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পঞ্চগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মতি মিয়া (৫৫) চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার বড়োহাটি এলাকায় বাসিন্দা। ছেলে ফারুক মিয়া ও বাবা মাদারীপুরের শিবচরের বাঁশকান্দির বিভিন্ন এলাকায় কৃষাণ হিসেবে মানুষের জমিতে কাজ করতেন এবং একই স্থানে ঘর ভাড়া নিয়ে থাকতেন তারা।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম আজ সারাদিনকে বলেন, বেশকিছুদিন ধরে পারিবারিক কলহ নিয়ে বাবা ও ছেলের মধ্যে বিরোধ হয়। এরই জেরে রাতে বাবা ঘুমিয়ে পড়লে ছেলে ফারুক কোদাল দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

বিষয়টি স্থানীয়রা টের পেলে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে অভিযুক্ত ফারুককে আটক করে। পাশাপাশি নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় মামলা দায়ের শেষে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের কাছে হত্যার দায় স্বীকার করেছে অভিযুক্ত। এদিকে হত্যাকাণ্ডে ব্যবহৃত কোদালটি জব্দ করেছে পুলিশ।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর