বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

যশোর জেনারেল হাসপাতালে দুই নারী চোর আটক

।।মোঃ তরিকুল ইসলাম।। / ১২৪ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগী সেজে চেইন চুরির সময় দুই নারী চোরকে হাতেনাতে আটক করেছে হাসপাতাল পুলিশ।

রোববার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) এর সামনে এ ঘটনা ঘটে।

আটক দুই নারী হলেন, ঝর্ণা (২৮), স্বামী মহিদুল, এবং জুলেখা (২৩), স্বামী মন্টু। তারা মূলত পাবনা জেলার বাসিন্দা হলেও বর্তমানে যশোর সদর উপজেলার রূপদিয়া হাই তেলপাম্প এলাকায় বসবাস করছেন।

হাসপাতাল পুলিশ সূত্রে জানা গেছে, যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের দলেননগর গ্রামের আছিয়া (২৮) চিকিৎসার জন্য হাসপাতালে এসে সিসিইউ ইউনিটের ৬ নম্বর কক্ষের সামনে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার পেছনে থাকা ঝর্ণা হঠাৎ তার গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তবে আছিয়া দ্রুত তা টের পেয়ে ঝর্ণাকে হাতেনাতে ধরে ফেলেন।

ঘটনার পরপরই হাসপাতালের কর্তব্যরত পুলিশ সদস্য সোহেল রানা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঝর্ণাকে আটক করেন। পরে জিজ্ঞাসাবাদে ঝর্ণা তার সহযোগী জুলেখার নাম প্রকাশ করলে সোহেল রানা তাকেও আটক করেন।

পরে আটক দুই নারীকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় হাসপাতালের সার্বিক নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর