বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১ যশোরে

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৪৪ Time View
Update : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫

যশোরের ঝিকরগাছায় ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী হাসান (২১) নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন স্ত্রী প্রিয়াঙ্কা।

শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মঠবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান শার্শা উপজেলার বাগআঁচড়া বাগুড়ী গ্রামের কবির হোসেনের ছেলে। এদিকে আহত স্ত্রী যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, হাসান তার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে যশোর থেকে বাড়ি ফিরছিলেন। গদখালি মঠবাড়ি পৌঁছালে তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে অজ্ঞাতনামা একটি ট্রাকের পেছনে ধাক্কা দিলে দুজনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করেন।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী আজ সারাদিনকে বলেন, ট্রাকটির পরিচয় এখনো জানা যায়নি। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর