জাতীয় প্রেসক্লাবে চলমান অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিলের ফলে যানজট লেগেই আছে;ভোগান্তিতে সাধারণ মানুষ
চলমান শিক্ষকদের আন্দোলনের ফলে প্রেসক্লাব ও তার আশপাশে যানজট বেড়েই চলছে।

আজ দুপুর থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত পল্টন মোর প্রেসক্লাব হাইকোর্ট মোড় শিক্ষা ভবন বাংলাদেশ সচিবালয় সহ আশপাশে রাস্তাগুলোতে অসহনীয় যানজট লক্ষ্য করা গেছে।শিক্ষা ভবনের সামনে এক মাসের রাস্তা পুলিশ ব্যারিগেট দিয়ে রেখেছে ফলে শিক্ষা গ্রহণের ওই রাস্তাটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না,সম্ভব হচ্ছে না ঐ রোড দিয়ে যাতায়াত করা।
এর ফলে রাজধানীর রিকশায় চালিত যাত্রীদেরকে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। বিশেষ করে গুলিস্তান বংশাল গামী যাত্রীরা অনেক বেশি ভোগান্তিতে পড়েছেন। স্টেডিয়ামে যাওয়া উদ্দেশ্যে রিকশা নেয়া এক রাত্রির সঙ্গে কথা বললে তিনি আজ সারাদিন কে জানান,স্টেডিয়াম মার্কেটে তিনি ইলেকট্রিক্যাল মালামাল কেনার জন্য যাচ্ছেন,রাস্তা অবরোধ করা ও পুলিশ বেরিগেট দেয়ায় তাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের রোড দিয়ে ঘুরে আসতে হচ্ছে। এরকম অনেকেই সাময়িক ভোগান্তির শিকার হয়েছেন।তিন দিকের রাস্তা বন্ধ থাকায় গুলিস্তান বায়তুল মোকাররম ও
স্টেডিয়ামগামী যাত্রীদের হযরত গোলাপ শাহমতুল্লাহ এর মাজার পার হয়ে পীর ইয়ামিনি মার্কেটের পাশ দিয়ে জিরো পয়েন্ট ঘুরে যেতে হয়েছে অনেককে।এর ফলে ওই রাস্তাটিতেও যানজট লেগে যায়। এই রোড দিয়ে বিভিন্ন পরিবহন প্রবেশ করে ও আজমেরী পরিবহন এলিভেটেড এক্সপ্রেস পরিবহন সহ বিভিন্ন পরিবহন যাতায়াত করে। এর ফলে গুলিস্তান ও আশপাশে যানজট লেগে যায়।বর্তমানে যানজট টি স্টেডিয়ামের দুই নাম্বার গেট হয়ে জিরো পয়েন্ট পর্যন্ত গিয়ে পৌঁছেছে।অর্থাৎ উত্তরা এয়ারপোর্ট মিরপুর ফার্মগেট সহ ঢাকা উত্তরগামী জাত্রীরাওয পড়েছেন ভোগান্তিতে।












