বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীত করা সম্ভব নয় : গণশিক্ষা উপদেষ্টা

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৩৩ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একবারে ১৩তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করা সম্ভব নয়। এই মুহূর্তে তাদের আন্দোলনও যৌক্তিক নয় বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার।

শনিবার (৮ নভেম্বর) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময়সভার পরে সাংবাদিকদের তিনি বলেন, “বেশিরভাগ শিক্ষক মনে করছেন, দশম গ্রেডে এই দাবি যৌক্তিক নয়। প্রধান শিক্ষকদের ইতিমধ্যে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। সাধারণ শিক্ষকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় একবারে ১৩ থেকে ১০ গ্রেডে উন্নীত করা সম্ভব নয়। আমরা চেষ্টা করছি যাতে তারা ধাপে ধাপে ১১তম গ্রেডে উন্নীত হতে পারেন।”

তিনি আরও জানান, পদোন্নতির বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, সরকারের নীতি অনুযায়ী ৮০ শতাংশ পদ উন্নীতের জন্য রাখা হয়েছে এবং ২০ শতাংশ নতুন নিয়োগের জন্য সংরক্ষিত আছে।

এর আগে সকালেই প্রাথমিক শিক্ষার গুণগতমান উন্নয়নে শিক্ষাসংশ্লিষ্ট অংশীজনদের ভূমিকা নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষকদের নৈতিক, ব্যবহারিক ও সহশিক্ষাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর