বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

এবার কয়েক সেকেন্ডের মধ্যেই প্রেজেন্টেশন তৈরি করে দেবে জিমিনি

Reporter Name / ৮৭ Time View
Update : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

গুগলের এআই চ্যাটবট জিমিনিতে যুক্ত হয়েছে নতুন ফিচার। এখন কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে প্রেজেন্টেশন তৈরি করে দেবে গুগল জেমিনাই। জিমিনির নতুন এআই টুল যুক্ত হচ্ছে ‘ক্যানভাসে’। যার মাধ্যমে এখন শুধু চ্যাটবট বা ছবি তৈরি নয়, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে প্রেজেন্টেশন তৈরি করে ফেলতে পারবেন।

আপনি শিক্ষার্থী হোন কিংবা চাকরিজীবী, এই ফিচার আপনার জীবন অনেক সহজ করে দেবে। আর্টিকেল বা রিসার্চ পেপার আপলোড করুন, আর তারপর ছোট্ট একটা প্রম্পট লিখুন। ব্যস, মুহূর্তের মধ্যে আপনার নথি থেকে মূল তথ্যগুলো বিশ্লেষণ করে জিমিনিই নিজেই তৈরি করবে স্লাইড। এই স্লাইডগুলো একটি নির্দিষ্ট থিম এবং প্রাসঙ্গিক ছবি সহই তৈরি হয়ে যাবে। ফলে আপনাকে একেবারে শুরু থেকে কাজ শুরু করতে হবে না। যেমন-আপনি লিখতে পারেন: ‘জলবায়ু পরিবর্তনের উপর একটি শিক্ষামূলক প্রেজেন্টেশন তৈরি করুন’।

নতুন এই এআই মডেল ব্যবহারকারীর পরিশ্রম কমানোর জন্যই তৈরি করা হয়েছে। একটি ১২-স্লাইডের প্রোডাক্ট লঞ্চ ডেক থেকে শুরু করে একটি ৬-স্লাইডের কেস স্টাডি, সবই হবে চোখের পলকে। ক্লাসের নোট বা রিসার্চ ডকুমেন্ট আপলোড করে দ্রুত প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন শিক্ষার্থীরা। কোনো সেল রিপোর্ট বা প্রচারের রিপোর্ট থেকে সহজেই তৈরি করা ফেলা যাবে একাধিক স্কাইড সমন্বিত একটি প্রেজেন্টেশন।

জিমিনিইতে তৈরি হওয়া প্রেজেন্টেশন সরাসরি গুগল স্লাইডে এক্সপোর্ট করা যাবে। সেখানে আপনি নিজের মতো বদলে নিতে পারবেন বা সহকর্মীদের সঙ্গেও কোলাবোরেশন করতে পারবেন। গুগল নিশ্চিত করেছে যে এই ক্ষমতাটি প্রথমে প্রো গ্রাহকদের জন্য চালু হচ্ছে। তবে খুব শিগগির অর্থাৎ আগামী কয়েক সপ্তাহের মধ্যে ব্যক্তিগত এবং ওয়ার্কস্পেস অ্যাকাউন্টের সব ব্যবহারকারীর কাছে এটি পৌঁছে যাবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর