বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সৎ ছেলের হাসুয়ার আঘাতে বাবা খুন বগুড়ায়

।।মোঃ তরিকুল ইসলাম।। / ২১ Time View
Update : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

বগুড়া জেলার কাহালুতে পারিবারিক বিরোধের জেরে সৎ ছেলের হাসুয়ার আঘাতে বাবা মিলন ওরফে টাইগার মিলন (৩০) নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে উপজেলার পালপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মিলন ওই এলাকার মো. আমজাদ আলীর ছেলে।

ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ মিলনের স্ত্রী মেঘনা বেগমকে এবং তার ছেলে শামীম হোসেনকে (২১) গ্রেফতার করে।

জানা গেছে, টাইগার মিলন গত ৮ থেকে ৯ বছর আগে কাহালু পৌর এলাকার জামতলা গ্রামের চার সন্তানের জননী নাজুর স্ত্রী মেঘনা বেগমকে (৩৫) বিয়ে করে পশু হাসপাতালের পাশে একটি পরিত্যক্ত ভবনে বসবাস করে আসছেন। কিন্তু মেঘনা বেগমের প্রথম স্বামী নাজুর ছেলে শামীম হোসেন কোনোভাবেই তার সৎ পিতা মিলনকে মেনে নিতে পারেনি। এ নিয়ে মাঝেমধ্যে মিলনের সঙ্গে শামীমের বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহকে কেন্দ্র করে সৎ ছেলে শামীম হোসেন হাসুয়া দিয়ে এলোপাতাড়িভাবে সৎ বাবা টাইগার মিলনকে কোপ দিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় মিলনকে বগুড়া শহিদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে মিলন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মিলন মারা যাবার পরপরই কাহালু থানা পুলিশ তার স্ত্রী মেঘনা বেগমকে এবং ছেলে শামীম হোসেন গ্রেফতার করে।

কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) নিতাই চন্দ্র সরকার জানান, গ্রেফতার শামীমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের মূল কারণ উদ‌ঘাটন করা হবে।

তিনি জানান, নিহত মিলন একাধিক মামলার আসামি ছিলেন। মাত্র এক সপ্তাহ আগে তিনি বগুড়া জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর