বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

নারায়ণগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নিহত ১, আহত ২

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় মো. আ. সালাম (৬৫) নামের এক স্বর্ণকারের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাঁনমারি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পূর্ব ইসদাইর এলাকার মানু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সালামকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। এসময় মোটরসাইকেলের ধাক্কায় অজ্ঞাতনামা আরো দুই পথচারী গুরুতর আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় শনাক্ত করা যায়নি।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন বলে হাসপাতাল সূত্রে জানা যায়।

থানা পুলিশ জানায়, খবর পেয়ে ফতুল্লা থানার এসআই মো. আফতাব আলীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ঘটনাটি তদন্তাধীন রয়েছে এবং মোটরসাইকেল চালককে শনাক্তের চেষ্টা চলছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর