বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

নারায়ণগঞ্জে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

নারায়ণগঞ্জের আড়াইহাজারে টাকা ধার চাওয়াকে কেন্দ্র করে ভাবি ও ভাতিজাকে হত্যার দায়ে দেবর সাদিকুর রহমান সাদককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষণা করেন।

পুলিশ জানায়, ২০২২ সালের ২ জুলাই রাতে সাদিকুর রহমান তার ভাবি রাজিয়া সুলতানা কাকলীর কাছে টাকা ধার চান। এসময় রাজিয়া টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষুব্ধ হয়ে সাদিকুর ধারালো বটি দিয়ে রাজিয়াকে কুপিয়ে হত্যা করেন। পরে ঘুমন্ত অবস্থায় রাজিয়ার আট বছরের ছেলে তালহাকেও হত্যা করে আলমারিতে থাকা স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যান তিনি।

এ ঘটনায় পরদিন নিহত রাজিয়ার মা তাসলিমা বাদি হয়ে মামলা দায়ের করেন। পরে মামলার তদন্তে দেবর সাদিকুরের সংশ্লিটা পাওয়া যায়। এরপর তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। বিচার কাজ শেষ করে আদালত এই রায় ঘোষণা করেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর