বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

দুদকের মামলা ছয় রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৫১ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জন্য সরকারি নির্ধারিত খরচ ৭৯ হাজার টাকা হলেও কিছু রিক্রুটিং এজেন্সি শ্রমিকদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত আদায় করছে। এমন অভিযোগে বৃহস্পতিবার ছয়টি এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সংস্থাটি জানায়, তাদের নজরদারিতে থাকা মোট ১০১টি রিক্রুটিং এজেন্সির মধ্যে এখন পর্যন্ত ৩১টির বিরুদ্ধে মামলা হয়েছে। এদিন দুদকের মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে।

প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের যাত্রাই শুরু হয় দালাল সিন্ডিকেটের প্রতারণায়। দুদক বলছে, মালয়েশিয়ায় যেতে সরকারি খরচ ৭৯ হাজার টাকা হলেও দালাল ও এজেন্সিগুলো নেয় সাড়ে চার থেকে পাঁচ লাখ টাকা। বহুদিনের এই একচেটিয়া নিয়ন্ত্রণের জাল ভাঙতে কাজ করছেন তারা।

সংস্থাটির কব্জায় এখন ১০১ রিক্রুটিং এজেন্সির হাজার হাজার কোটি টাকার জালিয়াতির নথি। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মামলার প্রস্তুতি চলছে।

দুদক মহাপরিচালক আক্তার হোসেন জানান, বৃহস্পতিবার ছয়টি এজেন্সির বিরুদ্ধে ৫২৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে। এ নিয়ে ৩১ এজেন্সির বিরুদ্ধে মামলা হয়েছে।

এদিন প্রায় ৮৫৮ কোটি টাকার ঋণ জালিয়াতির মামলায় গ্রেপ্তার করা হয়েছে এক্সিম ব্যাংকের সাবেক এমডি ফিরোজ হোসেনকে।

এদিকে, দুদকের আবেদনে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল সেলিম মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর