বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ছোট ভাইয়ের সাথে কখন-কোথায় মারামারি হবে, মাইকিং করে জানালেন বড় ভাই!

।।গাইবান্ধা প্রতিনিধি।। / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ছোট ভাইয়ের সাথে মারামারি করবেন বড় ভাই; মাইকে ঘোষণা দিয়ে সে কথা পুরো গ্রামকে জানিয়েছেন বড় ভাই নিজেই। সেই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়ে যায়।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা সদরের বৈরীহরিণমারী গ্রামে এ ঘটনা ঘটে।

এদিন দুপুরে মৃত আব্দুল হোসেনের ছেলে আ. কদ্দুস মিয়া রিক্সায় করে পুরে গ্রামে মাইক দিয়ে ঘোষণা করেন, আগামীকাল শুক্রবার জুমার নামাজের পর তার আপন ছোট ভাই হাবিজার সঙ্গে তিনি মারামারি করবেন।

কদ্দুস মিয়া জানান, নিজেদের পানের বরজ এলাকায় মুখোমুখি হবেন দুই ভাই। তার এমন ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিমিষেই তা ভাইরাল হয়।

পরে বিষয়টি স্থানীয় থানা পুলিশের নজরে আসে। এ ব্যাপারে জানতে চাইলে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্রু আজ সারদিনকে বলেন, খবর পেয়ে বড় ভাই আব্দুল কুদ্দুস মিয়াকে থানায় ডেকে নেওয়া হয়েছে। তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর