আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশা ও
পরকালের জবাবদিহিতার ভয়ে কান্নায় ভেঙে পড়লেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি)মোঃ সারওয়ার আলম।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসন হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এমন আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়। ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট গঠনের লক্ষ্যে জেলা প্রশাসনের এই বিশেষ সভায় বক্তব্য দিতে গিয়ে ডিসি সারওয়ার আলম আবেগাপ্লুত হয়ে পড়েন।
কান্নাজড়িত কণ্ঠে তিনি আরও বলেন, “আজকের আয়োজন যেন পরকালে নাজাতের উছিলা হয়। ইমাম-মুয়াজ্জিনদের জন্য এই ট্রাস্ট যদি সামান্য উপকারও করতে পারে, তাহলে আমরা নিজেরাও কিছুটা শান্তি পাব, কিয়ামতের কঠিন দিনে হয়তো কিছুটা রেহাই পাব।”
সভায় উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় উপস্থিত অনেকেই ডিসির বক্তব্য শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন।
উল্লেখ্য জেলা প্রশাসনের পক্ষ থেকে তখন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের তহবিলে ২০ লাখ টাকার অনুদান প্রদান করা হয়।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।