বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

বেসরকারি অনার্স-মাস্টার্স কলেজে এমপিওভুক্ত হতে পারবেন ৭ শিক্ষক

।।আজ সারাদিন ডেস্ক।। / ২১ Time View
Update : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

বেসরকারি অনার্স ও মাস্টার্স পর্যায়ের কলেজে সর্বোচ্চ সাতজন করে শিক্ষককে এমপিওভুক্ত করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব কলেজে শুধু অনার্স চালু রয়েছে সেখানে ৫ জন এবং অনার্সের পাশাপাশি মাস্টার্স চালু থাকা কলেজে ৭ জন শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ওই সভায় উপস্থিত ছিলেন এমন একটি সূত্র জানায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেসব কলেজে উচ্চমাধ্যমিক ও ডিগ্রি কোর্স চালু রয়েছে, সেখানকার একজন করে শিক্ষক এমপিওভুক্ত হতে পারবেন—এ নিয়ম পূর্ব থেকেই চালু ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা কলেজগুলোতে সর্বোচ্চ সাতজন শিক্ষক এই সুবিধার আওতায় আসবেন।

ওই কর্মকর্তা আরও জানান, অনার্স পর্যায়ের কলেজে পাঁচজন শিক্ষক এমপিওভুক্ত হবেন। তবে একই কলেজে মাস্টার্সও চালু থাকলে অতিরিক্ত দুজন শিক্ষক এমপিও সুবিধা পাবেন।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর