বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পুলিশি বাধায় আন্দোলনরত শিক্ষকদের রাস্তায় অবস্থান

।।মোঃ তরিকুল ইসলাম।। / ২১ Time View
Update : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার দাবিতে যমুনার উদ্দেশে যাত্রা শুরু করা শিক্ষকরা পুলিশের বাধায় সড়কে বসে পড়েছেন। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ‘নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান ঐক্য পরিষদ’-এর ব্যানারে শিক্ষকরা যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন।

সরেজমিনে দেখা যায়, যাত্রাপথে কদম ফোয়ারার সামনে তাদের থামিয়ে দেয় পুলিশ। এতে পল্টন থেকে প্রেস ক্লাবমুখী সড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষকরা সড়কে বসে স্লোগান দিতে থাকেন— “এক দফা, এক দাবি—এমপিওভুক্তি চাই”, “এমপিও না পেলে ঘরে ফিরব না।”

আন্দোলনকারীরা জানান, স্বীকৃতি পাওয়ার বহু বছর পরও তাদের প্রতিষ্ঠানগুলো এখনো এমপিওভুক্ত হয়নি। ফলে শিক্ষক-কর্মচারীরা সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না বলেও জানান।

এদিকে আলোচনার জন্য শিক্ষকদের ছয় সদস্যের একটি প্রতিনিধি দল সচিবালয়ে গেছে বলে জানা গেছে।

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক অধ্যক্ষ সেলিম মিয়া আজ সারাদিনকে বলেন, ‘ফ্যাসিবাদের কিছু দোসর এখনো শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করছে। এই দোসরদের চিহ্নিত করে অপসারণ করতে হবে এবং অবিলম্বে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে।’


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর