বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

মোহাম্মদপুরে যৌথ অভিযানে ককটেল-পেট্রোল বোমা উদ্ধার, গ্রেপ্তার ১

।।মোঃ তরিকুল ইসলাম।। / ১৬ Time View
Update : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ককটেল ও পেট্রোল বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জামসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সাজিব (২২)।

রোববার (২ নভেম্বর) বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত চলা এ অভিযানে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশ নেন। অভিযান চলাকালীন সময়ে মোট ১৮টি ককটেল বোমা, ২৩টি পেট্রোল বোমা, ১৪০টি গ্লাস কনটেইনার (পেট্রোল বোমা তৈরির জন্য), ২৫০ গ্রাম গান পাউডার, ৬ প্যাকেট স্প্লিন্টার, ৫ কেজি মার্বেল পাথর স্প্লিন্টার, ৩ কেজি ভাঙা পাথর স্প্লিন্টার এবং ২টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

সেনাবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে। পাশাপাশি, যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য স্থানীয় সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর