বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শেষ হলো ঐকমত্য কমিশনের মেয়াদ;জুলাই সনদ নিয়ে কাটেনি জটিলতা

Reporter Name / ৫৬ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

বহুল প্রতীক্ষিত জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ শেষ হলো।তবে, এখন পর্যন্ত জুলাই সনদ নিয়ে কাটেনি জটিলতা।সরকার চাইলে সনদের সুপারিশ অনুযায়ী এখনও জটিলতা কাটানোর সুযোগ রয়েছে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা।
সংস্কার কমিশনগুলোর সুপারিশ বাস্তবায়নে গত ১২ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠন হয় ৭ সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই সংবিধান, নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্যসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করে কমিশন। বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন দল সংস্কার বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরে। দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে ঐকমত্য কমিশন প্রস্তুত করে বহুল কাঙ্খিত জুলাই সনদ।

১৭ অক্টোবর ২০২৫ তারিখে এতে সই করে বিএনপি-জামায়াতসহ ২৫ টি দল। পরে ২৮ তারিখ জুলাই সনদের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করে ঐকমত্য কমিশন।

জুলাই সনদে নোট অব ডিসেন্ট না রাখা, বাস্তবায়ন আদেশ, গণভোট জাতীয় নির্বাচনের আগে না পরে তা নিয়ে দেখা দেয় বিতর্ক। তবে, ঐকমত্য কমিশন যতটুকু তার প্রশংসাই করছেন বিশ্লেষকরা।

জুলাই সনদ ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানে নির্বাচন নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। আর আতঙ্ক রাজনীতির ভবিষ্যত নিয়ে। এ থেকে এখনও উত্তরণের পথ আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফ শাহান।

গণভোটসহ জাতীয় ঐকমত্য কমিশনের অন্যান্য সুপারিশ বাস্তবায়নে সরকার পদক্ষেপ নেবে। এক্ষেত্রে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দিকে তাকিয়ে আছে দেশবাসী।

আ-সা/ডিআর


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর