বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

জুলাই যোদ্ধা আরমানের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যার আশঙ্কা

আজ সারাদিন ডেস্ক / ১০৯ Time View
Update : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

রাজধানীর দক্ষিণখান থেকে শনিবার (১ নভেম্বর) দুপুরে আরমান আহমদ শাফিন নামে এক জুলাই যোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল দক্ষিণখানের উত্তর ফায়দাবাদ এলাকার তার নিজ বাসা। পুলিশ জানায়, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, আরমান আহমদ শাফিন ছিলেন জুলাই যোদ্ধা সংসদের সাবেক আহ্বায়ক ও জুলাই আন্দোলনের আহত যোদ্ধা। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধারকালে বাসার একটি কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দীর্ঘসময় ডাকাডাকি করেও সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা থানায় খবর দেন। পরে পুলিশ এসে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। তিনি জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে—এটি প্রাথমিক অনুমান।

তবে জুলাই যোদ্ধা সংসদ সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করেছে, আরমান আহমদ শাফিনের মৃত্যুকে ‘সুইসাইড’ হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তারা বলেছেন, “এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়—পরিকল্পিত হত্যার আশঙ্কা রয়েছে। কিছু পক্ষ ইচ্ছাকৃতভাবে ঘটনার সত্যকে আড়াল করতে চেষ্টা করছে। আমরা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে।”

জুলাই যোদ্ধা সংসদ আরও বলেছে, “আমরা ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নামতে প্রস্তুত। আল্লাহ তায়ালার নিকট আরমান ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করছি। তার ন্যায় ও মুক্তির সংগ্রাম আমরা অব্যাহত রাখব—ইনশাআল্লাহ।”


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর