বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

রাজবাড়ীতে ৭ বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেফতার

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৬৫ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

রাজবাড়ী সদর উপজেলায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩১ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে, বুধবার উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ধারা ৯(১)-এ একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে পুলিশ।

সূত্রে জানা গেছে, বুধবার (২৯ অক্টোবর) দুপুরে অভিযুক্ত ওই কিশোর তার বাড়ির পাশে একটি টিনের ছাপড়াঘরে শিশুটিকে লোভ দেখিয়ে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

মামলার বাদী ঐ শিশুটির মা আজ সারাদিনকে বলেন, মেয়ে হঠাৎ কান্নাকাটি শুরু করে। পরে তার পরনের প্যান্টে রক্ত দেখতে পেয়ে জিজ্ঞাসা করলে সে জানায়, তাকে লোভ দেখিয়ে ঘরে ডেকে নিয়ে ভয় দেখিয়ে খারাপ কাজ করেছে। এরপর আমি মেয়েকে হাসপাতালে নিয়ে যাই। থানায় বিষয়টি জানালে পুলিশ ছেলেটিকে গ্রেফতার করে। আমি আমার মেয়ের ওপর যে অন্যায় হয়েছে, তার উপযুক্ত বিচার চাই।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল আজ সারাদিনকে বলেন, ‘শিশুটির মা মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর