বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

পিরোজপুরে সাবেক মেম্বারের বাড়িতে চুরি

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৬৪ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

পিরোজপুরে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্যের (মেম্বার) বাড়িতে চুরির ঘটনা ঘটছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোরে সদর উপজেলার কলাখালী ইউনিয়নের দাউদপুরে সাবেক ইউপি সদস্য আসাদ খানের বাড়িতে এ ঘটনা ঘটেছে। এ ছাড়া গত এক সপ্তাহে জেলা শহরে অন্তত ছয়টি চুরির ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আসাদ খানের পরিবার আজ সারাদিনকে বলেন, পিরোজপুর-কলাখালী সড়কের পাশে এই বাড়ির জানালার গ্রিল কেটে চোর ঢুকে বেশ কিছু স্বর্ণালংকার ও টাকা নিয়ে গেছে। আসাদ ও তার সহধর্মিণী ঐ সময়ে বাড়িতে ছিলেন না।

আসাদের কলেজ পড়ুয়া মেয়ে চৈতি আজ সারাদিনকে বলেন, তিনি ও তার দাদি ঐ সময়ে বাড়িতে ছিলেন। বৃহস্পতিবার ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে তাদের ঘরের জানালার গ্রিল কেটে চোর ঘরের মধ্যে ঢুকে স্বর্ণালংকার ও টাকা চুরি করে নিয়ে যায়।

এ ব্যাপারে আসাদ মেম্বার আজ সারাদিনকে বলেন, তিনি থানায় মামলা করবেন।

এদিকে জানা গেছে, পিরোজপুর শহরের আদর্শপাড়ায় ২২ থেকে ২৫ অক্টোবর সময়ের মধ্যে অন্তত ৬টি চুরির ঘটনা ঘটে। চোরেরা ঐ পাড়া নিবাসী পিরোজপুর সরকারি বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষকা হেসনেয়ারা বকুল, আদর্শ স্কুলের সাবেক শিক্ষক আ. লতিফ, আফজাল হুসাইন লাভলু ও নয়নের বাড়িতে চুরি হয়। এছাড়া শহরের মসিদ বাড়ি এলাকায়ও দিনে দুপুরে চুরির ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল ইসলাম আজ সারাদিনকে বলেন, ঐ সব চুরির ঘটনা সম্পর্কে পুলিশ অবগত আছে। ভুক্তভোগীরা কেউ কোনো মামলা না করলেও পুলিশ ৫-৬ জন সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে। রাতে পুলিশি টহল বাড়ানো হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর