বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

চুয়াডাঙ্গা সীমান্তে ৬ কেজি অবৈধ রুপা জব্দ

।।মোঃ তরিকুল ইসলাম।। / ৫৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

  • চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্ত এলাকা থেকে পাঁচ কেজি ৯১২ গ্রাম ওজনের অবৈধ রুপা জব্দ করেছে বিজিবি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রুদ্রনগর গ্রাম থেকে রুপা জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন, দর্শনা সীমান্ত এলাকা ব্যবহার করে চোরাকারবারী চক্র রুপা পাচার করবে। এই সংবাদের ভিত্তিতে, বিজিবির একটি সশস্ত্র দল সীমান্ত পিলার নম্বর ৭৭/২-এস থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৪ কিলোমিটার দূরে রুদ্রনগর গ্রামের মাথাভাঙ্গা নদীর পাশে পাকা রাস্তার ওপর অবস্থান নেয়।

টহলদল বিকেল সাড়ে ৫টায় সীমান্তের দিক থেকে দ্রুত গতিতে আসা ২ জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি মোটরসাইকেলযোগে যেতে দেখতে পেয়ে তাদের থামার জন্য সংকেত দেয়। কিন্তু তারা মোটরসাইকেলটি ফেলে দ্রুত পালিয়ে যায়। এরপর মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে তল্লাশি করে তার ভিতরে পলিথিনে মোড়ানো অবস্থায় ভারতীয় রুপার বলগুলো লুকানো অবস্থায় পাওয়া যায়। জব্দকরা রূপা এবং মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২৩ লাখ ১ হাজার ৯৬৮।

এই চোরাচালানের ঘটনায় দর্শনা বিওপির হাবিলদার মিজানুর রহমান বাদী হয়ে ২ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। উদ্ধারকরা মোটরসাইকেলটি দর্শনা থানায় এবং ভারতীয় অবৈধ রূপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে তিনি জানান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর