বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ঘুরে আসতে পারেন আমড়ার ভাসমান বাজার থেকে;খেতে পারবেন বৌদির ভাসমান হোটেলের সুস্বাদু খাবার

।।আবির আহমেদ।। / ১২৯ Time View
Update : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

ঝালকাঠির ভিমরুলিকে সবাই ভাসমান পেয়ারা বাজার হিসেবে জানে । এখানকার আশপাশের ছাব্বিশটা গ্রামের প্রায় বিশ হাজার পরিবার সরাসরি পেয়ারা আর আমড়া চাষের সঙ্গে জড়িত।কিন্তু এটা যে আমড়ারও ভাসমান বাজার, সেটা দেখা ও বোঝার জন্য যেতে হবে আশ্বিন ও কার্তিক মাসের মাঝামাঝি সময়ে।”আজ সারাদিন এর” চোখে পরলো ভাসমান এই আমড়ার বাজার।

গতবার গিয়েছিলাম ভাদ্র মাসের প্রথমে। তখন জমজমাট ছিল পেয়ারা বাজার।লেবুও ছিল সেই মৌসুমে। এই মৌসুমে পেয়ারা নেই, তবে আছে অঢেল আমড়া। আর সেই আমড়া ঢাকার বাজারে সচরাচর দেখতে পাওয়া আমড়ার চাইতে প্রায় দেড়গুণ বড়।

ভ্রমণ করতে আসা, ঢাকা থেকে আরিফ দম্পতির সাথে কথা বললে তারা তাদের অভিজ্ঞতার কথা জানান-
“আগের দিন বলা ছিলো বলে ঝালকাঠি বাজারে আমাদের জন্য মাছ কিনতে গিয়েছিলেন বৌদির হোটেলের মালিক জয়দেব শিকদার। আমরা নৌকা নিয়ে খালে নামার আগেই ফিরলেন তিনি। থলে থেকে একে একে সব মাছ ঢেলে দেখালেন। ঝকঝকে তাজা বেলে, মাঝারি সাইজের চিংড়ি আর তপসে। সবই স্থানীয় খালের। দুপুরে রান্না হয় আমাদের জন্য”।
তৃষা আক্তার বলেন,
“বৌদির হেটেল থেকে কাঠের সিঁড়ি বেয়ে মটর বোটে চড়ে কীর্তিপাশা খাল ধরে আটঘর, কুড়িয়ানা, কঠুরাকাঠি ঘুরে আদমকাঠি হয়ে আবার কীর্তিপাশা খালের ওপর বৌদির হোটেলে পৌঁছাতে সময় লাগলো প্রায় দু ঘন্টা।কুড়িয়ানায় খালের ঠিক পাশে দেখা মিললো কবিগুরু রবীন্দ্রনাথ ডিগ্রি কলেজের। খালের পাড়ের মানুষের জীবনযাপন, নৌকাবাহিত পেয়ারা লেবু কিংবা আমড়ানির্ভর তাদের অর্থনৈতিক ও কৃষি কর্মকাণ্ড দেখে যখন ফিরে আসি তখন ভরদুপুর। এর মধ্যে আমাদের জন্য কিনে আনা মাছ রান্না হয়ে গেছে কলাপাতার ওপর বিশেষ কায়দায়।

ভ্রমন পিপাসুরা সময় থাকলে ঘুরে আসতে পারেন ঝালকাঠি আটঘর কুড়িয়ানা কঠুরাকাঠি।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর