গাইবান্ধার সুন্দরগঞ্জে আব্দুল আজিজ শেষমেশ চাচি রুবিনা খাতুনকে বিয়ে করেছেন,যেটি তিনি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঘোষণা করেছেন। এর আগে, বিয়ের দাবি জানিয়ে আব্দুল আজিজের বাড়িতে অবস্থান নিয়েছিলেন তার চাচি।
সম্প্রতি Md Abdul Aziz (মায়াবতী জামাই) নামের ফেসবুক আইডিতে এই খবরটি তিনি শেয়ার করেছেন।
গত ১৮ অক্টোবর, ছাপড়হাটি ইউনিয়নের উত্তর মরুয়াদহ গ্রামের ব্যাপারীপাড়ায় আব্দুল আজিজের বাড়িতে রুবিনা খাতুন (২৫) অবস্থান নেন। রুবিনা ওই গ্রামের মাইদুল ইসলামের স্ত্রী এবং দুই সন্তানের মা। অন্যদিকে, আব্দুল আজিজ (২০) হলেন মাইদুল ইসলামের আপন চাচাতো ভাই ওসমান গণি মোল্লার পুত্র। এ ঘটনার তৃতীয় দিন রুবিনার স্বামী মাইদুল ইসলাম তাঁকে তালাক দেন
আব্দুল আজিজ যে পোস্টটি শেয়ার করেছেন, সেই পোস্টে চারটি ছবি অন্তর্ভুক্ত রয়েছে। একটিতে চাচি-ভাতিজার ছবি ও একটি সেলফি, অপরটিতে তাদের কোর্ট ম্যারেজের এফিডেভিট এবং অন্য দুটি ছবিতে কাবিননামার কপি রয়েছে। পোস্ট অনুযায়ী, তাদের বিয়েতে ২৩ অক্টোবর দেড় লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়েছে। আব্দুল আজিজের এই ফেসবুক পোস্টে এখন পর্যন্ত ৩৭১টি রিঅ্যাক্ট এবং ৪১টি শেয়ার হয়েছে। কমেন্ট বক্সে নেটিজেনদের বিভিন্ন মন্তব্য প্রকাশিত হয়েছে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।