সুস্থভাবে বাঁচতে হলে কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে জানতে হবে
খুব শখ করে কামরাঙ্গা খাচ্ছি আর ছোটবেলা থেকে শুনে আসছি কামরাঙ্গায় নাকি প্রচুর ভিটামিন সি।
কিন্তু সেই কামরাঙ্গা যে এতটা বিষাক্ত বিশেষ করে কিডনির জন্য তা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না আসলে হয়তো জানাই হতো না।
কথা প্রসঙ্গে উঠে এলো বাচ্চারা খুব কামরাঙ্গা পছন্দ করে।শুনে ভদ্রলোক চিকিৎসক বললেন নিজের হাতে বাচ্চাদের জীবন নষ্ট করছেন?
আমি বিষয়টা জানতে চাইলাম।
কামরাঙ্গার বিষাক্ততা সম্পর্কে এতদিন শুধু শুনেছি। নেফ্রলজি ডিপার্টমেন্টে ডাক্তার সাহেব আমাকে পাঠানোর পর পর নিজ চোখে এর ভয়াবহতা দেখলাম।
তার আগে তিনি আমাকে জিজ্ঞেস করলেন কামরাঙ্গাতে caramboxin নামক এক ধরণের বিষ থাকে।এটা কি জানেন?আরে ভয়াবহতা কি?
সাধারণত সুস্থ কিডনি তা দেহ থেকে বের করে দিতে পারে, কিন্তু chronic kidney disease এর রোগীর ক্ষেত্রে তা শরীরে জমা হয়ে রক্তের সাথে মস্তিষ্কে চলে যায়।
এই বিষ মস্তিষ্কে যাওয়ার পর যা হতে পারে
১)হেঁচকি
২)অবশতা ও দুর্বলতা
৩)বমি বমি ভাব
৪)মানসিক অস্থিরতা
৫)মেন্টাল কনফিউশন
৬)খিঁচুনি
সবশেষে মৃত্যু
যে রোগী আসলো এই সমস্যাগুলোর বেশিরভাগই তার মধ্যে ছিল। এখন শুধু ৭ নং টা বাকি,ICU তে মৃত্যুর সাথে লড়ছেন। নেফ্রলজির রেজিস্ট্রার ডাঃ সাদিক সাদী কামরাঙ্গার কথা জিজ্ঞেস করার সাথে সাথেই রোগীর আত্মীয় উত্তর দিলেন,হ্যা উনি কিছুদিন আগেই কামরাঙ্গা খেয়েছেন।
পরে তিনি আমাকে বললেন,
এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে,’আমার তো কিডনির সমস্যা নাই,তাহলে আমি কি কামরাঙ্গা খেতে পারব?’ উত্তর হল : প্রথমত, আপনি হয়তো জানেন না আপনার কিডনিতে কোন সমস্যা আছে কি না; দ্বিতীয়ত, প্রতিরোধই উত্তম পন্থা।জেনেশুনে কেন বিষ খাবেন?












