বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সাংবাদিকতাকে কলুষিত করবেন না;আইয়ুব ভূঁইয়া

।।তরিকুল ইসলাম জুয়েল।। / ১১৩ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করার মাধ্যমে সাংবাদিকতাকে কলুষিত না করার আহ্বান জানিয়েছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া।

আজ সোমবার(২৭ অক্টোবর)জাতীয় প্রেসক্লাবে ‘বাংলাদেশে গণমাধ্যম ও বিনোদন খাতে নারীর নেতৃত্ব’ শীর্ষক বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা সাংবাদিকতা করি, তবে আমাদের ব্যাক্তিগত ও রাজনৈতিক বিশ্বাস রয়েছে। কিন্তু আপনি যখন কলম হাতে নেবেন, তখন শুধু দেশ ও জাতিকেই প্রাধান্য দেবেন। কোনো দল বা ব্যাক্তিকে নয়। ব্যাক্তি বা দলপূজা আমাদের শেষ করে দেবে।

তিনি আরও বলেন, আমরা নিজেদের রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলে দাবি করি। কিন্তু এই স্তম্ভকে ঠিক রাখার জন্য আমরা কি কোনো কাজ করি? আজকে বাংলাদেশের সাংবাদিকতা যে পর্যায়ে চলে গেছে, তার জন্য অন্যদের দায়ী না করে আগে নিজেদের দায়ী করতে হবে। গত ১৬ বছর একটি দলের লেজুরবৃত্তি করেছে কিছু সাংবাদিক। এখন আবার একটি দল প্রস্তুতি নিচ্ছে সামনে যে দলটি ক্ষমতায় আসবে তাদের লেজুড়বৃত্তি করার জন্য। যদি দলীয় লেজুড়বৃত্তি করতেই চান, তাহলে সেসব দলের প্রেস উইংয়ে যোগদান করুন।কিন্তু দয়া করে সাংবাদিকতাকে কলুষিত করবেন না।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর