বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

ধর্ম ও জান্নাতের কথা বলে ভোট চায় এদের জান্নাতের ঠিক নেই;হাবিব-উন-নবী খান সোহেল

Reporter Name / ৫২ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

কুমিল্লায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল বলেছেন, ‘একটি গোষ্ঠী ধর্মের দোহাই দিয়ে সকাল থেকে রাত পর্যন্ত শুধু বিএনপির বিরুদ্ধে গীবত করছে। ধর্মের কথা বলে ও জান্নাতের টিকিট বিক্রি করছে, অথচ তাদের নিজেদের জান্নাতে যাওয়ার ঠিক নেই।’

শনিবার (২৫ অক্টোবর) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ মাঠে ‘রাজনীতিতে নারীর ভূমিকা, ক্ষমতায়ন ও সবার আগে বাংলাদেশ’ শীর্ষক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, ‘আমাদের নেতাকর্মীরা গত ১৬ বছর জেল খেটেছে, রক্ত দিয়েছে, গুম হয়েছে, জীবন দিয়েছে, তবু জনগণকে ছেড়ে যায়নি।

যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে অসহায় বাঙালিকে ছেড়ে পাকিস্তান চলে যাননি। তেমনি ১৯৮৬ সালে এরশাদের সঙ্গে আপস করেননি আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। বরং তখন শেখ হাসিনা জামায়াতের সঙ্গে হাত মিলিয়ে ছিলেন। শুধু ১৯৮৬ নয়, ১/১১-এর সময়ও শেখ হাসিনার মতো আমাদের নেত্রী জনগণকে ফেলে বিদেশে পালিয়ে যাননি। কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভুইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সিনিয়র সহসভাপতি আমিরুজ্জামান আমির, মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু এবং আমেরিকা প্রবাসী বিএনপি নেতা ও স্টাডি অব বাংলাদেশি ন্যাশনালিজমের সভাপতি মামুনুর রশিদ মামুন।

এর আগে দিনব্যাপী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জীবন, কর্ম ও রাজনৈতিক আদর্শ নিয়ে সাধারণ জ্ঞান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ প্রতিযোগিতায় নাঙ্গলকোট উপজেলার হাসান মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ২৭টি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার শিক্ষার্থী অংশ নেয়।

দিনব্যাপী এ আয়োজনে ৩০০-এর বেশি বিজয়ী শিক্ষার্থীকে সার্টিফিকেট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর