বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

নওগাঁয় সড়ক দুর্ঘটনা;ইঞ্জিনচালিত ভ্যান উল্টে নিহত-২,আহত-৪

Reporter Name / ৭৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

।।মিজানুর রহমান মানিক,নওগাঁ।।
নওগাঁয় ইঞ্জিনচালিত গরুবাহী ভ্যান উল্টে চালক ও গরু ব্যবসায়ীসহ দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ ব্যবসায়ী। আজ (শনিবার, ২৫ অক্টোবর) সকাল ৮টার দিকে ধামইরহাট উপজেলার বিহারীনগর বাইপাস সড়কের তালঝাড়ি এলাকায় দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে উপজেলার আড়ানগর এলাকা থেকে একটি ভটভটিতে করে গরু নিয়ে পাশের জয়পুরহাট জেলার হাটে যাচ্ছিলেন কয়েকজন গরু ব্যবসায়ী। পথে তালঝাড়ি এলাকায় একটি মোটরসাইকেলকে পাশ কাটতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় ভ্যানটি। এ সময় ভটভটি ও মোটরসাইকেল রাস্তার নিচে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ভটভটি চালক মারা যান।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আহত চারজনের মধ্যে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে পাঠান চিকিৎসক।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর