বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

কক্সবাজারে সাংবাদিক সরওয়ার আজম মানিকের মা এর মৃত্যু;গভীর শোক

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

দৈনিক আমাদের সময়,চ্যানেল আই ও বাংলাদেশ পোস্ট-এর কক্সবাজারের স্টাফ রিপোর্টার বিশিষ্ট সাংবাদিক সরওয়ার আজম মানিকের মা রাউজাতুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। রাউজাতুন্নাহার ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মরহুম ফরিদুল আলমের সহধর্মিণী।

জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। গত দেড় মাসে দুইবার স্ট্রোক করার পর সর্বশেষ শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিসিইউ থেকে আইসিইউতে স্থানান্তর করা হয়, সেখানেই তিনি মৃত্যুবরণ করেন।

মরহুমা দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।আজ শনিবার দুপুর ২টায় মহেশখালীর কালারমারছড়া এলাকার চিকনিপাড়া জামে মসজিদের মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মরহুমার মৃত্যুতে দৈনিক আমাদের সময় জেলা পরিবার ( সারাদেশের ব্যুরো প্রধান, নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পক্ষে) এবং
ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকসহ প্রেসক্লাবের সকল সদস্য গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এ ছাড়াও তার মৃত্যুতে কক্সবাজারের সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজ ও বিভিন্ন সামাজিক সংগঠন শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় তারা মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সহানুভূতি জানান।
বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম এর সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সারাদিন পত্রিকার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করছি।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর