বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত ডিআইজি গ্রেপ্তার

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভুয়া পোস্ট ও সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত ডিআইজি (প্রিজন্স) শেখ আব্দুল অমিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।পুলিশ তাকে বুধবার সন্ধ্যায় আদালতের হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠান।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর রমনার সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের ৭০, তালুকদার স্টেটের ৬/ডি-২ নম্বর ফ্ল্যাট আটক ডিবি পুলিশ। শেখ আব্দুল অমিক কারা অধিদপ্তরের ডিআইজি (প্রিজন্স) হিসাবে অবসরে যান ২০১২ সালে।

পুলিশের অভিযোগ, তিনি সোশ্যাল মিডিয়ায় ভিন্ন নামে একটি আইডি খুলে প্রশাসন, সেনাবাহিনী ও সরকারের বিরুদ্ধে বিভিন্ন উস্কানিমূলক, ভুয়া, মিথ্যা বানোয়াট পোস্টের মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন কারণে শাস্তিপ্রাপ্ত কর্মরত ও অবসরপ্রাপ্ত কারা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে কারা বিদ্রোহ করার চেষ্টা করছেন। তিনি ফেসবুকে তার আইডিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সরকার বিরোধী বিভিন্ন পোস্ট শেয়ার করেছেন বলে অভিযোগ করা হয়। বুধবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের লালবাগ বিভাগের এসআই জাহিদ হাসান বাদী হয়ে রমনা থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় শেখ আব্দুল অমিককে প্রধান আসামি করা হয়। পরে সন্ধ্যার দিকে এই মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর শেখ আব্দুল অমিককে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ জোনের ডিসি মো. মোস্তাক সরকার সাংবাদিকদের জানান, সন্ত্রাস বিরোধী আইনে আব্দুল অমিককে গতকাল তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে রমনা থানায় মামলা হয়েছে। ওই মামলায় তাকে আদালত কারাগারে পাঠিয়েছে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর