বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

শরীয়তপুরে এনসিপির রাজনৈতিক সভা অনুষ্ঠিত

।।শরীয়তপুর প্রতিনিধি।। / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

শরীয়তপুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র রাজনৈতিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ অক্টোবর) রাতে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার সাবেক আহবায়ক ইমরান আল নাজির, এনসিপির শরীয়তপুর জেলার যুগ্ম সমন্বয়কারী জাকির হোসেন মিন্টু (আদর), সদস্য অলি উল্যাহ জাবের, কু্দ্দুস হাওলাদার, সামসুন্নাহার সিকদার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলার মূখ্য সংগঠক আমিন মোহাম্মদ জিতু প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এনসিপির শরীয়তপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট রুহুল আমিন বলেন, ইনসাফ ও সাম্যের দেশ গঠনের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গঠন করা হয়েছে। এনসিপির গণ মানুষের অধিকার আদায়ের জন্য গঠিত হয়েছে। দেশকে এগিয়ে নিতে হলে সমাজের ভাল মানুষদের রাজনীতিতে আসতে হবে। ভাল মানুষ রাজনীতিতে আসলেই এই সমাজ তথা দেশ এগিয়ে যাবে এবং দেশের উন্নয়ন হবে। তাই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর