বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে সবুজ বিপ্লবের লক্ষ্যে: ৫ বছরে ১০ হাজার বৃক্ষরোপণের মেগা মিশন শুরু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস গ্যাস,জরিমানা ১ লাখ ১৬ হাজার আজ থেকে সুন্দরবনে মধু আহরণ শুরু ব্যহত হতে পারে বনদস্যুদের কারণে মোটরসাইকেল বিক্রিতে মন্দাভাব,শোরুমের খরচ নিয়ে চিন্তিত ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৩কোটি টাকার অবৈধ ভারতীয় পন্য জব্দ মাদক ও কিশোর গ্যাংমুক্ত আত্মনির্ভরশীল সমাজ গড়ার আহ্বান কৃষি পর্যটনে নতুন সম্ভাবনা এনেছে ভুজপুর রাবারড্যাম অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই কি পানিতে ডুবে যান রাহুল? ঈদযাত্রায় দুর্ঘটনায় ৩৯৪ প্রাণহানি, সবচেয়ে বেশি সড়কে এমপিওভুক্ত মহিলা শিক্ষকদের নিরব কান্না দেখার কেউ নেই

অজ্ঞাত লাশের পরিচয় খুঁজতে গিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেলো পিবিআই

Reporter Name / ২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

অজ্ঞাত ব্যক্তির মরদেহের পরিচয় খুঁজতে গিয়ে অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পেয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই)৷ হত্যায় জড়িত দুই জনকে গ্রেপ্তারের পর সংস্থাটি বলছে, অটো ছিনতাই করতেই ওই ব্যক্তিকে হত্যা করে আসামিরা।

বুধবার (২২ অক্টোবর) সকালে পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার খুদরত ই খুদা জানান, গত ২৬ সেপ্টেম্বর সকালে দক্ষিণ কেরানীগঞ্জে একটি ডোবা থেকে অজ্ঞাতনামা ব্যক্তি মরদেহ উদ্ধার করে পুলিশ। সেই মরদেহের পরিচয় শনাক্ত করতে গিয়ে ছিনতাই চক্রের তথ্য পায় পিবিআই৷

খুদরত ই খুদা জানান, মৃত জালালউদ্দিন অটোচালকের আড়ালে ছিনতাই করতো। নুরু শেখ তার সহযোগী৷ ঘটনার দিন দু’জনই অটোরিকশা ছিনতাইয়ে বের হয়। কোনো ছিনতাই করতে না পেয়ে জালালউদ্দিনকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার করে অটো ছিনতাই করে তা বিক্রি করে দেন নুরু শেখ।

অভিযান চালিয়ে নুরু শেখকে গ্রেপ্তার করে পিবিআই। তার তথ্যে ক্রেতা মোজাম্মেলকেও গ্রেপ্তার করা হয়।

খুদরত ই খুদা বলেন,পুরো ছিনতাই চক্রের ৭ থেকে ৮ জনকে সনাক্ত করা হয়েছে। চক্রটি গত ১৫ বছর ধরে বংশাল, মিডফোর্ড ও চকবাজার এলাকায় ছিনতাই করতো। তাদের টার্গেট ছিলো অটোরিকশা ও ভ্যান।


এ বিভাগের আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর