যার চলে যায় সেই বোঝে হারানোর কি যন্ত্রনা?
এটি শুধু যে মানুষের ক্ষেত্রে তা নয় এটা প্রাণীর ক্ষেত্রেও হতে পারে তার একটি বিরল প্রমাণ পাওয়া গেল রাঙ্গামাটির বড়কাল উপজেলার বরুনাছড়িতে।

রাঙামাটির বরকল উপজেলার বরুনাছড়িতে একটি বুনো হাতি শাবকের করুণ মৃত্যু হলো। পাহাড় থেকে ছিঁটকে পড়ে হ্রদের জলে সলিল সমাধি।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের কাচালংমুখ বনশুল্ক ও পরীক্ষণ ফাঁড়ির আওতাধীন রাঙামাটি জেলার বরকল উপজেলার বরুনাছড়ি গ্রামের লিটনের টিলায়।

মঙ্গলবার দিনভর বন বিভাগ বুনো হাতির শাবকটি উদ্ধারের প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হয়েছে। কারণ মারা যাওয়া হাতি শাবকটির পাশেই শাবকটির মা, অর্থাৎ মা হাতি দাঁড়িয়েই আছে। হতে পারে এই দাঁড়িয়ে থাকা ২৪ ঘন্টারও কাছাকাছি।যার চলে যায়,আসলে সেই বোঝে, বাকিরা সাময়িক হাহাকার করে।
নির্বাহী সম্পাদক-জাফর মাতুব্বর, সহ-সম্পাদক-মোঃআমিনুল ইসলাম
Mobile: +8801611-118649, +8801622-356873,
E-mail: newsajsaradin@gmail.com,ajsaradin24@gmail.com
©নকশী হ্যান্ডিক্রাফট বিডি লিমিটেড এর একটি অঙ্গ প্রতিষ্ঠান। ১০৯,গ্রীণ রোড,ফার্মগেইট, ঢাকা-১২০৫ থেকে মুদ্রিত ও প্রকাশিত।